২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ জুন ২০২০ www.24ghonta.news৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৮ শাওয়াল ১৪৪১ হিজরি

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২০ । ৭:৪৯ রাত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

শুক্রবার (১৯ জুন) নির্মল নিজেই তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্মল রঞ্জন বলেন, ‘কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিল। তিন দিন আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। গতকাল রাতে আমার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।’

তিনি বলেন, ‘আমি বাসায় আইসোলেশনে আছি ভালোই আছি। এখন অন্যকোন উপসর্গ নাই। আমার জন্য দোয়া করবেন।’

২০১৯ সালের ১৯ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। কমিটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করা হয় নির্মল রঞ্জন গুহকে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন