২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ জুন ২০২০ www.24ghonta.news৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৮ শাওয়াল ১৪৪১ হিজরি

উদ্বোধনের আগেই সামান্য বৃষ্টিতে ভেসে গেল সেতু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২০ । ৮:২৪ রাত

কক্সবাজার পৌর এলাকায় উদ্বোধনের অপেক্ষায় থাকা একটি সেতু পানিতে ভেসে গেছে। পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুতুব বাজার এলাকায় দুই দিনের সামান্য বৃষ্টিতে বুধবার সেতুটি ভেঙে পড়েছে।

জানা গেছে, কক্সবাজার পৌরসভার দরপত্রে সেতুটির নির্মাণ কাজ পেয়েছিলেন পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আজাদ। সম্প্রতি সেতুটির নির্মাণ কাজ শেষ হয়।

সংযোগ সড়ক তৈরি করে আগামী মাসে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হওয়ার কথা ছিল।
কিন্তু তার আগেই দুই দিনের বৃষ্টিতে ভেসে গেল সেতুটি।

এ ব্যাপারে এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আতিকুল্লাহ কোম্পানি সাংবাদিকদের বলেন, ব্রিজটি নির্মাণে কোনো রড ব্যবহার করা হয়নি। বুধবার বিকেল চারটার দিকে ব্রিজটি ভেঙে অর্ধেক অংশ পানিতে তলিয়ে গেছে।

বাকি অংশে আমরা কোনো রডের ব্যবহার দেখিনি। শুধু সিমেন্ট দেখেছি।

স্থানীয়রা গণমাধ্যমকে বলেন, ভেঙে যাওয়া ব্রিজটি থেকে মাত্র ৪০ ফুট দূরে জাপানের দাতা সংস্থা জাইকার অর্থায়নে আরও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। সেটি অক্ষত অবস্থায় রয়েছে। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এটা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন