২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ জুন ২০২০ www.24ghonta.news৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৮ শাওয়াল ১৪৪১ হিজরি

নির্মমতা: বিষ প্রয়োগে ৮টি গরুর তাৎক্ষণিক মৃত্যু, যন্ত্রণায় ছটফট করছে ২৪টি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২০ । ৯:২৮ রাত

রাঙামাটির কাউখালীর নাইল্যাছড়ি গ্রামের আব্দুল আউয়ালের ছোট ছেলে নজরুল ইসলাম তাজল(২৫)। স্বপ্ন ছিল বিদেশে পাড়ি জমাবে। প্রবাসি বড় ভাইয়ের পরামর্শ ছিল বিদেশে যাওয়ার টাকা দিয়ে দেশে কিছু একটা করা।

২০১৬ সালের ডিসেম্বরে সামিয়া ডেইরি ফার্ম নামে প্রতিষ্ঠান খোলেন এ তরুন। পুঁজি বিনিয়োগ করেন প্রায় দশ লক্ষাধিক টাকা।

প্রতিষ্ঠানের উন্নতি দেখে কৃষি ব্যাংক কাউখালী শাখা হতে ঋন নেন ১৬ লক্ষ টাকা। ফার্মে জমা হয় প্রায় ৩২টি গরু। চোখের সামনেই বেড়ে উঠতে থাকে গরুগুলি। লক্ষ ছিল ঈদুল আযহায় গরু বিক্রি করে ব্যাংকের ঋণ পরিশোধ করার।

কিন্তু না, তিনি পারেননি। সমাজের মানুষ নামের কীট পতঙ্গগুলা নজরুলকে ছিড়ে খতে বসেছে। ১৯ জুন ফার্মে থাকা গরুগুলোকে খাবার দিয়ে মাগরিবের নামাজ আদায় করতে যান নজরুল। নামাজ শেষ করে আসার আগেই কোন এক সময় মনুষ্যরুপী জানোয়ার গুলো গরুর খাবারের সাথে বিষ মিশেয়ে পালিয়ে যায়।
সন্ধ্যা ৭-৮ ভিতের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৮টি গরু মারা যায়। অবশিষ্ঠ গরুগুলিও বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রনা ছটপট করছে।

২৪ ঘণ্টা/এম আর/আলীউর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন