২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ জুন ২০২০ www.24ghonta.news৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৮ শাওয়াল ১৪৪১ হিজরি

বাংলাদেশী শুল্ক পণ্যের ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা দিল চীন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২০ । ১১:৫৪ রাত

চীন বাংলাদেশের শুল্ক পণ্যের শতকরা ৯৭ ভাগ শুল্কমুক্ত সুবিধা দিয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ জুলাই থেকে চীন এ সুবিধা প্রদান করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেয়ার অনুরোধ করে চীন সরকারকে চিঠি দেয়া হয়েছিল। এ অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিশ জারি করে।

স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এ সুবিধা প্রদান করা হচ্ছে। ৫ হাজার ১৬১টি বাংলদেশী পণ্য এ শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে চীন থেকে এশিয়া প্যাসেফিক ট্রেড এগ্রিমেন্ট (আপটা)-র আওতায় ৩ হাজার ৯৫ টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে। সেই সুবিধার বাইরে এই শতকরা ৯৭ ভাগ শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হলো।

ফলে, শুল্কমুক্ত সুবিধার আওতায় বাংলাদেশকে চীনের পক্ষ থেকে ৮ হাজার ২৫৬ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়া হলো।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন