২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ জুন ২০২০ www.24ghonta.news৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৯ শাওয়াল ১৪৪১ হিজরি

চট্টগ্রামে ৬ হাজার ছাড়ালো করোনা আক্রান্ত,নতুন শনাক্ত ১৮৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২০ । ৮:৩৭ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৮৭ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৯২ জন এবং উপজেলাগুলোতে ৯৫ জন। এ নিয়ে চট্টগ্রামে ৬ হাজার ৯৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য শহরে ২ এবং উপজেলায় ১ জনের করোনায় মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬৯ টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২০ জন এবং উপজেলায়া ২২ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২১৭ টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৯ জন এবং উপজেলায়া ০৫ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪ জন এবং উপজেলায়া ৩৫ জন।

ইমপেরিয়াল হাসপাতালের রিপোর্ট পাওয়া যায় নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৯ জন এবং উপজেলায়া ৩০ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে সাতকানিয়ার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ৭৭৩ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮৭ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬০৯৮ জন। এর মধ্যে নগরে ৪১৪৭ জন এবং উপজেলায় ১৯৫১ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: সাতকানিয়া ৪, বাঁশখালী ২৯, আনোয়ারা ৫, চন্দনাইশ ৬, পটিয়া ১৫, বোয়ালখালী ১, রাঙ্গুনিয়া ১, রাউজান ১১, ফটিকছড়ি ১০, হাটহাজারী ১২ এবং সীতাকুণ্ড ১ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১০৭ এবং উপজেলায় ৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯০ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন