২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ জুন ২০২০ www.24ghonta.news৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৯ শাওয়াল ১৪৪১ হিজরি

মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জেলা পরিষদের কৃষি, সেলাই ও সোলার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২০ । ২:৫৮ দুপুর

খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, সোলার, সেচ পাম্প ও ত্রাণ সহায়তা বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ।

শনিবার সকালে উপজেলা টাউন হলে মহালছড়ি জোনের কমান্ডার লে. কর্ণেল মেহেদী হাসান এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, করোনার ভয়াবহ এ সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি নিরাপদে থেকে জীবিকার সন্ধান করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে কৃষি জমির যথাযথ ব্যবহার করতে চাষীদের প্রতি অনুরোধ জানানো হয়।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন