২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ জুন ২০২০ www.24ghonta.news৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৯ শাওয়াল ১৪৪১ হিজরি

যশোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২০ । ৬:০৫ সন্ধ্যা

যশোর প্রতিনিধি : যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে ইজিবাইকের সাথে ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ জন।

শনিবার (২০ জুন) সকালে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া পীর বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, আজ সকালে নওয়াপাড়া পীরবাড়ির সামনে মহাসড়কে খুলনা অভিমুখি ১ টি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০১৫৬) নওয়াপাড়া বাজার অভিমুখে আসা ১টি ইজিবাইককে ধাক্কা দেয়।

এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের চালক অভয়নগরের রাজঘাট সাভারপাড়ার মনিরুল ইসলাম (৪০) এবং যাত্রী ফুলতলা উপজেলার মিজানুর রহমান বিশ্বাস (৬০) ঘটনাস্থলে নিহত হয়েছে। অপর যাত্রী ফুলতলার যুগ্নিপাশা গ্রামের ইনামুল (২২) আহত হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ লাশ ২টি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহত ইনামুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। নওয়াপাড়া হাইওয়ে থানার (ওসি) শাহাবুদ্দিন আহম্মেদ চৌধুরি দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন