২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ জুন ২০২০ www.24ghonta.news৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৯ শাওয়াল ১৪৪১ হিজরি

নীলফামারীতে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

-হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২০ । ৬:১০ সন্ধ্যা

নীলফামারী প্রতিনিধি:নীলফামারী সদর উপজেলার রামনগর বাহালিপাড়া তিস্তা ক্যানেল এলাকায় জিয়া (৪০) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার(১৯ জুন) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

হত্যার শিকার জিয়া জেলা সদরের কচুকাটা ইউনিয়নের ভরতপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

নীলফামারী থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানান, স্থানীয়রা গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টার দিকে খবর দেয় এক ইজিবাইক চালককে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে।

পরে পুলিশ সহ এলাকাবাসী জখম ও রক্তাত্ব অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন একজন কে পুলিশের অভিযানে আটক করা হয়েছে। জড়িতদের দ্রুত চিহিৃত করে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন