২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ জুন ২০২০ www.24ghonta.news৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৯ শাওয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের জোড়ামতলে রাস্তার বেহালদশা, জনদুর্ভোগে হাজারো মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২০ । ৬:৪৮ সন্ধ্যা

কামরুল ইসলাম দুলু:সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল কাজীপাড়া রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগে ২০ হাজার মানুষ।

দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই জনবহুল সড়কটি। গত দু বছর আগে এই রাস্তার সংস্কার কাজ শুরু হলেও কোন এক অদৃশ্য শক্তিতে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।

শিপ ব্রেকিং ইয়ার্ড এর ট্রাক চলাচলের কারণে রাস্তার এই জরাজীর্ণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

এলাকাবাসী জানান আগামী ৩০ জুনের মধ্যে যদি শিপ ব্রেকিং ইয়ার্ড এর মালিকরা রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ না করেন, পহেলা জুলাই থেকে শিপব্রেকিং ইয়ার্ডের গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হবেন তারা।

দীর্ঘদিন থেকে প্রায় ২০ হাজার মানুষের চলাচলের সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নিকট আবেদন করেও কাজের কাজ কিছুই হয়নি।

এব্যাপারে ৮নং সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মনির আহমেদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত রাস্তার কাজের বাস্তবায়ন করার উদ্যেগ গ্রহন করা হবে।

সড়কটির এই দুরঅবস্থা বিরাজ করলেও এলাকার মানুষের জনদূর্ভোগ লাঘবে প্রচেষ্টা নেই সংশ্লিষ্টদের। গুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামতে যেন দেখার কেই নেই। তাই সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবে জনস্বার্থে এ সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন