২৪ ঘন্টা নিউজ
রবিবার ২১ জুন ২০২০ www.24ghonta.news৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১ জিলকদ ১৪৪১ হিজরি

স্বাস্থ্যবিধি মেনে মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২০ । ১২:০৮ রাত

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারায় স্বাস্থ্যবিধি মেনে মৎস্য অধিদপ্তরের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জেলে অংশ গ্রহণ করে।

শনিবার (২০ জুন) উপজেলার বরুমচড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকায় ২৫ জন মৎস্য জীবিকে নিয়ে কর্মশালার আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক।

এসময় ২৫ মৎস্য জীবিকে হাতে কলমে মৎস্য আহরন ও উৎপাদন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন