২৪ ঘন্টা নিউজ
রবিবার ২১ জুন ২০২০ www.24ghonta.news৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১ জিলকদ ১৪৪১ হিজরি

তামিমের মাসহ পরিবারে চারজন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২০ । ১২:৪১ রাত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের মাসহ পরিবারের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমে বড় ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন।

পরে তার স্ত্রী, সন্তান এবং মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে তামিম ইকবাল খানের পারিবারিক সূত্র। এর আগে শনিবার (২০ জুন) দুপুরেই জানা যায় মাশরাফী করোনায় আক্রান্ত। জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন মাশরাফী। পরে মাশরাফীর রিপোর্ট আসে পজিটিভ।

এরপরেই জানা যায়, ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্ত হওয়ার। অপুসহ তার বাবা এবং মায়েরও করোনা পজিটিভ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন এক হাজার ৪২৫ জন। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় তিন হাজার ২৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ আট হাজার ৭৭৫ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন