২৪ ঘন্টা নিউজ
রবিবার ২১ জুন ২০২০ www.24ghonta.news৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১ জিলকদ ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুরে করোনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২০ । ৯:৪৭ সকাল

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারমান সহিদ উল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববারের (২১ জুন) প্রথম প্রহরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলার রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। সহিদ উল্লাহ একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাস কষ্ট ও সর্দি জ্বরে ভুগছিলেন। পরে হাসপাতালে নিলে তার করোনা শনাক্ত হয়।

তার অবস্থার অবনতিতে শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববারের প্রথম প্রহরে তার মৃত্যু হয়।

করোনা পরিস্থিতিতে চেয়ারম্যান সহিদ উল্লাহ তার ইউনিয়নের মানুষের পাশে ছিলেন। বিভিন্ন সময়ে সরকারের দেয়া সহায়তা ও তার ব্যাক্তি উদ্যোগে ঘরবন্দী অসহায় মানুষদের সহায়তা দিয়েছিলেন তিনি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন