২৪ ঘন্টা নিউজ
রবিবার ২১ জুন ২০২০ www.24ghonta.news৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১ জিলকদ ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে সেনাবাহিনীর উদ্যোগে ৪৯ প্রসূতি নারীকে চিকিৎসা সেবা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২০ । ৩:১৫ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মছজিদ্দা উচ্চ বিদ্যালয় প্রসূতি মায়েদের ফ্রি চিকিৎসা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ রোববার (২১ জুন) সকাল ৯ টা থেকে দিনব্যাপী প্রসূতি মায়েদের চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর উদ্যোগে দুইদিন ব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের প্রথম আজ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের সমন্বয় করছেন ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দিন।

মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের চারটি কক্ষকে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে। প্রথমে প্রসূতি মায়েদেরকে জীবাণুনাশক স্প্রে করা হয়। এরপর তাপমাত্রা ও ওজন পরিমাপ করা হয়। পরে চিকিৎসা সেবা দিয়ে তাদের বিনামূল্যে ওষুধ পত্র দেওয়া হয়।

চিকিৎসা সেবা দেন চট্টগ্রাম সিএমএইচ এর গাইনি বিভাগের চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল ডা. মাহমুদা আশরাফী ফেরদৌসি।

ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, করোনাভাইরাস মহামারীর চলাকালীন সময়ে প্রসূতি মায়েরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঝুঁকির জন্য অনেকে বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান না। তাই সেনাবাহিনী এই উদ্যেগ নিয়েছে। প্রথম দিনে ৪৯ জন প্রসূতিকে চিকিৎসা দেওয়া হয়। এখানে কোন প্রসূতি মায়ের যদি শরীরের তাপমাত্রা বেশি হয় এবং তারা যদি করোনা সাসপেক্ট হন তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে সিএমএইচ পাঠিয়ে করোনা টেস্ট করা হয়।

আগামী বুধবার কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রসূতি মায়েদের চিকিৎসা দেবেন বলে জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন