২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ জুন ২০২০ www.24ghonta.news৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪১ হিজরি

করোনা জয় করলেন সিএমপি কমিশনার,দিতে চান প্লাজমা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২০ । ১২:২২ দুপুর

করোনা জয় করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান রিপন। নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিয়ে জয় করেছেন করোনা। গতকাল রাতে নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলে সুস্থ হয়েছি।

আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিতে চাই।

তিনি বলেন, রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থাকবো।

শিগগির পুরোদমে ফের কাজে যোগ দেবো।

উল্লেখ্য, নমুনা পরীক্ষা করানো হলে গত ৯ জুন করোনা পজিটিভ বলে জানতে পারেন সিএমপি কমিশনার। তবে তিনি করোনা আক্রান্ত হলেও তার শরীরে জ্বর বা তেমন কোনও উপসর্গ ছিল না।

করোনার শুরু থেকে মো. মাহাবুবর রহমানের নেতৃত্বে মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা থেকে শুরু করে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানান কর্মকাণ্ডের কারণে প্রশংসিত হয়েছে সিএমপি।
২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন