২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ জুন ২০২০ www.24ghonta.news৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪১ হিজরি

যশোরের মশিয়াহাটি বাজার থেকে ২ মোটরসাইকেল চোর আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২০ । ১:৫৫ দুপুর

যশোর প্রতিনিধি : যশোরের মশিয়াহাটীতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে দুই চোর ধরা পড়েছে।

রবিবার (২১ জুন) বিকাল ৪ টার দিকে যশোর জেলার মশিয়াহাটী বাজারের পাশে এ ঘটনাটি ঘটে।

কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মোটরসাইকেল মালিক বুঝতে পারে, তখন জোরে চোর চোর বললে পাশের এক দোকান থেকে প্লেট ছুড়ে মারলে চোরের গায়ে লেগে পড়ে যায়। এই সময়ে ২ চোরকে ধরে গণধোলাই দেয় স্থানীয় জনগন।

পরে তাদেরকে নেহালপুর ক্যাম্পের আইসির নিকট হস্তান্তর করে জনগন।তাদের ২ জনের একজনের বাড়ি ফুলতলা ও অপর জনের বাড়ি নড়াইল।

নেহালপুর ক্যাম্পের (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

২৪ ঘণ্টা/এম আর/নিলয়

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন