২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ জুন ২০২০ www.24ghonta.news৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪১ হিজরি

আনোয়ারায় বেড়েই চলছে করোনার সংক্রমণ, নতুন শনাক্ত ৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২০ । ৩:৩২ বিকাল

মোঃজাবেদুল ইসলাম,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বেড়েই চলছে করোনার সংক্রমণ।

রবিবার (২১ জুন) রাতে জেলা সিভিল সার্জন থেকে পাঠানো তথ্য মতে নতুন করে আনোয়ারায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে কাফকোর চার কর্মকর্তা। তারা হলেন, সৈয়দ মোহাম্মদ মাশফুর ইসলাম (২৬), মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৩), মোঃ কামরুজ্জামান (৫২) মোঃ শামসুজ্জুহা (২৬)। সার্কেল অফিসের আহসানুল্লাহ নামের একজন, চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোঃ ফারুক (৫৫) , হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের তানি চৌধুরী (১৫), বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের মোঃ ইসলাম (৩০) এবং দক্ষিণ বন্দরের মোঃ আলী নামের এক বাসিন্দা।

বর্তমানে এই ৯ করোনা রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে আনোয়ারা থানা পুলিশ।

ইতিমধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডে (কাফকো) কলোনীতে নতুন চারজনসহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে।

এ নিয়ে কাফকো সার কারখানা ও হাউজিং কলোনীর বাসিন্দাদের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আজকে নতুন করে ৯জন সহ উপজেলায় এ পর্যন্ত ৯৬ জন নারী-পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ জন আর মৃত্যু বরণ করেন একজন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন