২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ জুন ২০২০ www.24ghonta.news৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪১ হিজরি

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২০ । ৫:২৭ সন্ধ্যা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংযুক্ত অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মজুমদার।

তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

বিআরটিএ’র চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কামরুল আহসান গত ২৯ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।

সেই থেকে সংস্থাটির পরিচালক (প্রশাসন) মো. ইউছুব আলী মোল্লা অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন