২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২১ সফর ১৪৪১ হিজরি

যুবলীগ কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুনুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ । ৮:২৫ রাত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। প্রস্তুতি কমিটির সদস্য সচিব হয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসকে সামনে রেখে রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের আগে সর্বোচ্চ বয়সসীমা বেঁধে দিয়েছে সংগঠনটি। ৫৫ বছরের বেশি বয়সী কেউ আর যুবলীগ করতে পারবেন না।

যুবলীগের বয়সসীমা নিয়ে গঠনতন্ত্রে কোন বাধ্যবাধকতা ছিল না। তাই ৭১ বছর বয়সেও যুবলীগের নেতৃত্বে ছিলেন ওমর ফারুক চৌধুরী। বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ অনেকেরই বয়স ষাটোর্ধ্ব।

তথাকথিত এই যুবকদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছিল। এমন প্রেক্ষাপটেই যুবলীগের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে দিয়েছেন সংগঠনের অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৈঠকে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়।

২০১২ সালে যুবলীগের ৬ষ্ঠ কংগ্রেসে যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ওমর ফারুক চৌধুরী। সম্প্রতি ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযানে তার সম্পৃক্তার প্রমাণ পাওয়ায় তাকে সংগঠনে ওএসডি করে রাখা হয়েছিল।

ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে বাধ্য হয়ে নিজেকে সাংগঠনিক কার্যক্রম থেকে গুটিয়ে নেন ওমর ফারুক চৌধুরী। গত ৩ অক্টোবর ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া সরকারের অনুমতি ছাড়া তার বিদেশযাত্রার ক্ষেত্রে ৬ অক্টোবর নিষেধাজ্ঞা দেয় অভিবাসন পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন