২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ জুন ২০২০ www.24ghonta.news৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪১ হিজরি

পীর আল্লামা সৈয়দ আবু আশরাফ মুহাম্মাদ গাজিউল হক চাঁদপুরী শাহ মৃত্যুতে আস্তানায়ে জহির ভান্ডারের শোক প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২০ । ৯:২০ রাত

খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী আওলাদ পাক কুমিল্লার লাকসাম ঐতিহ্যবাহী চাঁদপুরী শাহ দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ আবু আশরাফ মুহাম্মাদ গাজিউল হক চাঁদপুরী শাহ’র মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরস্থ আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবাহী সদস্য পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি।

সোমবার (২২ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি পবিত্র ধর্ম ইসলামের প্রচার ও প্রসারে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সেইসাথে মরহুম পীর আল্লামা সৈয়দ আবু আশরাফ মুহাম্মাদ গাজিউল হক চাঁদপুরী শাহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

২৪ ঘণ্টা/এম আর/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন