২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ জুন ২০২০ www.24ghonta.news৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে করোনা চিকিৎসায় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির দক্ষিণ ধর্মপুর শাখার অর্থ প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২০ । ৯:৩৫ রাত

করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি বিত্তশালীরাও এগিয়ে আসতে হবে মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, রাহবারে আলম হযরতুলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মু.জি.আ.) এর নির্দেশে বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্তদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে ফটিকছড়ি মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ ধর্মপুর শাখার উদ্যোগে সোমবার (২২ জুুুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের হাতে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোভিড-১৯ বিভাগের জন্য নগদ অর্থ প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ইতোপূর্বে তিন ধাপে এলাকার অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি। করোনায় অসহায় মানুষের পাশে দাড়াঁতে এ সংগঠন মানবতার সেবক হয়ে কাজ করে যাচ্ছে সারা দেশে।

অর্থ গ্রহণকালে নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, করোনা মহামারীর প্রকোপ দ্রতই বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় চিকিৎসা সেবারও ঘাটতি দেখা যাচ্ছে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেকেই। এ কঠিন সময়ে সরকারের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার মত পরিবেশ তৈরি করতে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসতে হবে।

অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ব্যাংকার মুহাম্মদ জাহেদুল আলম আসিফ, ব্যাংকার মুহাম্মদ মিনার ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন