২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ জুন ২০২০ www.24ghonta.news৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪১ হিজরি

রাণীশংকৈলে মাকে নির্যাতনে ছেলে কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২০ । ১০:২২ রাত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জন্মদাত্রী মাকে মারপিটের অভিযোগে ছেলে নাসিম (৩৫) নামে এক সন্তানকে গ্রেফতার করেছে রানীশংকৈল থানা পুলিশ।

সোমবার (২২ জুন) মায়ের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার শিবদিঘী কাঁচা বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রমতে উপজেলার রামপুর গ্রামে গত ১৬ জুন মা আরোশা বেগম স্বামী-মৃত রফিজউদ্দীন, তার নিজ ক্ষেতে পটোল তুলতে যায়, এতে ছেলে বাঁধা দেয় এবং মাকে বাড়ি আসতে বলে, কিন্তু মা ভয়ে বাড়িতে না গিয়ে পাশের সাবেক সমশের মেম্বাররের বাড়ির দিকে রাওনা দেয়। এসময় পিছন থেকে ছেলে তার মাকে সেখানে যেতে নিষেধ করে। তারপরও মা সেদিকে যেতে থাকলে ছেলে নাসিম উত্তেজিত হয়ে তার মাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে মা আয়েশা গুরুতর জখম হয়।

পরে মা এলাকাবাসীর কাছে সুষ্ঠু বিচার না পেয়ে গত ২০ জুন বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা করে। মায়ের মামলার ঘটনাকে কেন্দ্র করে ছেলে তাঁর মাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।

শেষে আজ সকালে শিবদিঘী কাঁচাবাজারে মাকে পেয়ে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্যানেল কোট আইনের ৩২৩/৩২৫ ও ৫০৬ ধারায় ছেলেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

মা আরোশা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন রয়েছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই দিপঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন