২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ জুন ২০২০ www.24ghonta.news৯ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৩ জিলকদ ১৪৪১ হিজরি

পটিয়ায় সন্ধ্যার পর দোকান খোলা রাখার দায়ে ৩ দোকানকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ । ১২:০২ রাত

পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া পৌরসদরের মুন্সেফ বাজার সহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় তিন দোকানের মালিককে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইনামুল হাছান।

অভিযানের সময় আরো কিছু দোকানকে সর্তক করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।
সনজয় সেন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন