নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ মঙ্গলবার (২৩ জুন) ঘোষিত করোনার টেস্টের ফলাফলে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
যশোরের ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের, মাগুরার ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের, নড়াইলের ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের,ঝিনাইদহের ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের, বাগেরহাটের ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের ও সাতক্ষীরার ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
যবিপ্রবির ল্যাবে মোট ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ এবং ২৩০ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার।
২৪ ঘণ্টা/এম আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ । ৫:৩৪ সন্ধ্যা