২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ জুন ২০২০ www.24ghonta.news৯ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৩ জিলকদ ১৪৪১ হিজরি

নীলফামারীতে ৪ বছরের শিশু সহ আরও ৭ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ । ৬:০২ সন্ধ্যা

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে নতুন করে আরও ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুরো জেলায় এ ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩০৪ জন।

সোমবার (২২ জুন) রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ১৫ ও ১৮ জুনের প্রেরিত ৩৬টি নমুনা পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।

নতুন করে ৭ জন করোনা আক্রান্তদের মধ্যে নীলফামারীর জলঢাকায় ৩ জন। তারা হলেন পৌরসভার কলেজ পাড়ায় ৪ বছরের শিশু, জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কালকাউট এলাকার স্বাস্থ্যকর্মী, শিমুলবাড়ি ইউনিয়নের বেরুবন্দ এলাকার এক যুবক। নীলফামারী সদরের অন্যান্য ৪ জন হলেন উত্তরা ইপিজেডের মার্জেন কোঃ একজন, নীলফামারী পৌরসভার ঈশা কাউন্সিলরের ছেলে, হাড়োয়া সুইচ গেটের এক যুবক এবং সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কুরানীপাড়ার এক যুবক।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন