২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ জুন ২০২০ www.24ghonta.news৯ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৩ জিলকদ ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের সোনাইছড়ি বেড়িবাঁধের কাজ পরিদর্শনে এমপি দিদার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ । ৬:৪৪ সন্ধ্যা

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন এর পাক্কা মসজিদ এলাকায় সাগর তীরে বেড়িবাঁধ সংস্কার কাজের পরিদর্শন ও নবনির্মিত ২টি কালভার্ট এর উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

দীর্ঘ ১৪ বছর পর সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকায় ১৭ লক্ষ টাকা ব্যায়ে তিনশত মিটার বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

আজ মঙ্গলবার সকালে উক্ত কাজের পরিদর্শন করতে গিয়ে দিদাররুল আলম এমপি জেলে পাড়া এলাকায় দুইটি কালর্ভাটের উদ্ভোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভুইয়া, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইদ্রিস, শ্রমিক নেতা মাহবুবুর রহমান, সমাজ সেবক দিদারুল ইসলাম মাহমুদ, ইউপি সদস্য মোঃ ফোরকান, জহুরুল আলম, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার রাশেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভুইয়া বলেন, বেড়িবাঁধটি অস্থায়ীভাবে করা হচ্ছে সামনে বাজেট পাশ হলে স্থায়ীভাবে বেড়িবাঁধের কাজ পুনরায় করা হবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন