২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ জুন ২০২০ www.24ghonta.news১০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৪ জিলকদ ১৪৪১ হিজরি

সপ্তম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালিয়েছে দুলাভাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২০ । ১:০৭ দুপুর

জয়পুরহাটে ৭ম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে নিয়ে পালিয়েছেন দুলাভাই । এ ঘটনায় মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন।

গত বৃহস্পতিবার ভোরে উপজেলার কাশিয়াচাপর গ্রামে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে পাঁচবিবি উপজেলার কাশিয়াচাপর গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে হেলাল মোল্লার সঙ্গে একই এলাকার আমছের আলীর মেয়ে শামীমা আক্তারের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে দু’টি সন্তানও আছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে কারণে-অকারণে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনও করতেন হেলাল।

শ্বশুরবাড়িতে আসা-যাওয়ার সুবাদে স্ত্রীর ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হেলাল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ভোরে হেলাল তার শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।

শ্বশুর আমছের আলী বলেন, হেলাল আমার বড় মেয়ের জামাই। সে কেন ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যাবে? ও আমার বড় মেয়েকে অনবরত টাকার জন্য চাপ দিত। প্রতিশোধ নিতেই সে এমন কাজ করেছে। এ কারণেই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন