২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ জুন ২০২০ www.24ghonta.news১০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৪ জিলকদ ১৪৪১ হিজরি

২৪ জুন/যবিপ্রবি ল্যাবে ১০৯ জনের কোভিড-১৯ পজিটিভ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২০ । ৬:৫২ সন্ধ্যা

নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ বুুধবার (২৪ জুন) ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া, মাগুরার ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, নড়াইলের ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জন, ঝিনাইদহের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন, বাগেরহাটের ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জন ও সাতক্ষীরার ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৯ জনের কোভিড-১৯ পজিটিভ এবং ২৩৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন