২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ জুন ২০২০ www.24ghonta.news১০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৪ জিলকদ ১৪৪১ হিজরি

ভাটিয়ারীতে আইসোলেশান সেন্টার পরিদর্শনে এমপি দিদার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২০ । ৮:১৭ রাত

কামরুল ইসলাম দুলু : করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজকে বানানো হচ্ছে ৫০ বেডের আইসোলেশান সেন্টার।

আগামী কয়েকদিনের মধ্যেই এখানে রোগী সেবা কার্যক্রম শুরু করা হবে।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে হাসপাতলের কার্যক্রম পরিদর্শনে যান সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন হাসপাতালের উদ্যোক্তা ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দীন এবং বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মীর কামাল উদ্দিন, বাশঁবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুদ্দীন রাশেদ, সাংবাদিক এম, সেকান্দর হোসাইন, ইউপি সদস্য আলমগীর মাসুম, নেজাম উদ্দিন, মাঈন উদ্দিন, কামাল উদ্দিন, রিপন। ছাত্র লীগ নেতা রাকিম, আলতাফ মাহমুদ ও আরমান।

আইসোলেশন সেন্টারটিতে সার্বিক সহযোগিতা করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

উক্ত আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে ৬জন এমবিবিএস ডাক্তার, ৯ জন নার্স এবং ৫৪ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কমী সেবা প্রদান করবেন।

চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, বৈশ্বিক করোনা মহামারির এই সময়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে ভাটিয়ারী বিজয় সরণি কলেজ ক্যাম্পাসকে আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যেগ নিয়েছি। এতে করে এতদ অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের তথা সীতাকুণ্ডবাসীরদের জন্য নতুন আরেকটি চিকিৎসার দ্বার খুলে যাচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন