২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ www.24ghonta.news১১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৫ জিলকদ ১৪৪১ হিজরি

ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যা: স্বামী-শ্বশুর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ । ৫:২৫ সন্ধ্যা

নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া হত্যার প্রধান দুই আসামি তার স্বামী মোস্তাক হোসেন ও শ্বশুর জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে পুলিশের বিশেষ টিম বগুড়ার নন্দিগ্রাম এলাকা থেকে স্বামী মোস্তাককে এবং সকালে রাজশাহীর বাঘা এলাকা থেকে শ্বশুর জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সমানে এক ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সোমবার সুমাইয়ার মৃত্যুর পর রাতেই তার মা নুজহাত সুলতানা জামাই মোস্তাকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ সুমাইয়ার শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করে। তবে মূল আসামি স্বামী ও শ্বশুর পালিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তারে আটটি টিম গঠন করে অভিযান শুরু করে পুলিশ।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়া গত সোমবার নাটোর শহরের হরিশপুর এলাকার স্বামীর বাড়িতে নিহত হন। সংজ্ঞাহীন সুমাইয়াকে নাটোর সদর হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন