২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ www.24ghonta.news১১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৫ জিলকদ ১৪৪১ হিজরি

হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার মিটার জাল জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ । ৫:৩১ সন্ধ্যা

মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান পরিচালনা করে সাত হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত হালদার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন।

সূত্র জানায়, হালদায় মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধ মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত সাত হাজার মিটার ঘেরাও জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন বলেন, হালদায় মা মাছ ও ডলফিন রক্ষা এবং মাছের মজুদ বৃদ্ধিকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন