২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ www.24ghonta.news১১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৫ জিলকদ ১৪৪১ হিজরি

সেন্ট্রাল জুবিলী লিও ক্লাবের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ । ১১:১৭ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : লিও ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলীর ভার্চুয়াল সভা মঙ্গলবার ক্লাব সভাপতি লিও মাইনুল হাসনাত রাহাতের সভাপতিত্বে ও সেক্রেটারি লিও এজাজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণ করেন লিও ক্লাবের এডভাইজার লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল পিএমজেএফ, লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন নুরুল আলম, ক্লাব ডিরেক্টর ও লিও জেলা ট্রেজারার লিও আবছার উদ্দিন, ক্লাব ডিরেক্টর লিও ইকবাল হোসেন, ক্লাব ডিরেক্টর লিও তানভির আলম।

সভাশেষে ২০-২১ সেবা বর্ষের নব-নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। এতে লিও নাইমুল মোস্তফা হিরু সভাপতি, লিও কায়েস সেক্রেটারি এবং লিও সুজানা আফরিন ট্রেজারার নির্বাচিত হন।

সভায় উপস্থিত ছিলেন লিও তাহিয়া, লিও নাজিম, লিও রাইয়ান, লিও সাদিয়া, লিও নাদিয়া, লিও আরমান, লিও মিম, লিও নিশান, লিও সিব্বির, লিও আরিয়ান, লিও আফরোজ।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন