২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ জুন ২০২০ www.24ghonta.news১২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৬ জিলকদ ১৪৪১ হিজরি

চট্টগ্রাম: নগরে ২১২ ও উপজেলায় ৩৪ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৫

করোনা চট্টগ্রাম জেলা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০ । ৯:৪৬ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ২৪৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ২১২ জন এবং উপজেলাগুলোতে ৩৪ জন। এ নিয়ে চট্টগ্রামে ৭ হাজার ৪৬৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শহরে ৫ জন এবং উপজেলায় কেউ মারা যায় নি।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৭ টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায়া ৭ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৩৩ টি নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৭৮ জন এবং উপজেলায়া ০৫ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২ জন এবং উপজেলায়া ৭ জন।

ইমপেরিয়াল হাসপাতালে ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৯ জন এবং উপজেলায়া ৪ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩ জন এবং উপজেলায় ৫ জন।

শেভরণ ল্যাবে প্রথম দিন ১০০টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৮ জন এবং উপজেলায় ৪ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ১০৯৩ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৪৬৬ জন। এর মধ্যে নগরে ৫১১৭ জন এবং উপজেলায় ২৩৪৯ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ১, সাতকানিয়া ৪, বাঁশখালী ১, আনোয়ারা ৩, চন্দনাইশ ৫, পটিয়া ২, বোয়ালখালী ৩, রাঙ্গুনিয়া ২, রাউজান ১, ফটিকছড়ি ১, হাটহাজারী ৮, মিরসরাইয় ১ এবং সীতাকুণ্ড ২ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৬০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১২৪ এবং উপজেলায় ৩৬ জন। নতুন ১৩ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯০৮ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন