২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ জুন ২০২০ www.24ghonta.news১২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৬ জিলকদ ১৪৪১ হিজরি

করোনা আক্রান্ত স্ত্রীকে ৫ তলা থেকে ফেলে দিলেন স্বামী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০ । ৪:২৫ বিকাল

স্ত্রী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় ৫ তলা থেকে ফেলে দিলেন স্বামী । মিশরে এই নির্মম কাণ্ড ঘটেছে।

অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান ২৫ বছর বয়সী ওই নারী। স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে গেলে তিনি বেঁচে যান। তবে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীর স্বামী পুলিশকে জানিয়েছে, স্ত্রীর সঙ্গে তার প্রায়ই দাম্পত্য কলহ চলতো। এমনকি তারা পৃথক হওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যেই তিনি জানতে পারেন, স্ত্রী করোনায় আক্রান্ত। এ নিয়ে আবার কলহ হলে তাকে (স্ত্রী) পাঁচ তলা থেকে ফেলে দেন তিনি।

স্বামী পুলিশকে বলেন, ‌আমি করোনায় আক্রান্ত হওয়ার ভয় পেয়ে গিয়েছিলাম। আমার স্ত্রী তিনবার নমুনা পরীক্ষা করায়। কিন্তু তিনবারই তার ফল পজিটিভ আসে। পরে আমি তাকে বাসা থেকে চলে যেতে বলেছিলাম। কিন্তু সে রাজি হয়নি, তাই তাকে ফেলে দিয়েছি।’

এদিকে, স্ত্রীকে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ওই স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। ওই নারীর সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্ত্রীর জবানবন্দি নেওয়ার পর স্বামীর বিচার কাজ শুরু হবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন