২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ জুন ২০২০ www.24ghonta.news১২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৬ জিলকদ ১৪৪১ হিজরি

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত

বিপ্লব বড়ুয়ার পদোন্নতি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০ । ৭:১০ রাত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

শুক্রবার (২৬ জুন) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‌কয়েক দিন আগে আমাদের দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনাভাইরাস টেস্ট করিয়েছেন, টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী গণভবন কমপ্লেক্সের নিজের সরকারি বাসায় থেকেই বিপ্লব বড়ুয়া চিকিৎসা নিচ্ছেন বলে জানান হাছান মাহমুদ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন