২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ জুন ২০২০ www.24ghonta.news১২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৬ জিলকদ ১৪৪১ হিজরি

খাগড়াছড়িতে মাছ ধরা দেখতে গিয়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০ । ৭:৪৯ রাত

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরা দেখতে গিয়ে আজাদ হোসেন নামের ৭ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে খাগড়াছড়ি আনন্দ অফিস সংলগ্ন গোলাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ গঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে। সে দক্ষিণ ঐ এলাকার নুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নদীতে মাছ ধরা দেখতে গিয়ে সবার অগচরে পানি পড়ে যায় আজাদ হোসেন নামের ঐ শিশু। এক পর্যায়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে উদ্ধার কর্মীদের সহায়তায় বিকেল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ।

তিনি জানান, মাছ ধরা দেখতে গিয়ে অন্য বাচ্চাদের সাথে শিশুটি পানিতে পড়ে যায়। তার লাশ উদ্ধার কর্মীরা উদ্ধার করেছে বলে জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন