২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৭ জুন ২০২০ www.24ghonta.news১৩ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৭ জিলকদ ১৪৪১ হিজরি

ভাড়া বিরোধের জেরে হালিশহরে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২০ । ৭:৪৭ সকাল

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় ভাড়া বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাগর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রাজু নামে অপর এক যুবক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাগর স্থানীয় টমটম চালক বলে পুলিশ জানায়।

সিএমপির বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী রাতে এ ঘটনা নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবকের সাথে ভাড়ায় যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় টমটম চালক সাগরের। ওই যুবকরা তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। রাতে সাগরকে কাছে পেয়ে তারা তাকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেয়ার আগে তার মৃত্যু হয়। ঘটনার সময় তাকে বাঁচাতে গিয়ে আরও এক যুবক আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন