২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৭ জুন ২০২০ www.24ghonta.news১৩ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৭ জিলকদ ১৪৪১ হিজরি

দুবাই থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছেন ২৬৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২০ । ১১:৩২ সকাল

আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে করােনাভাইরাসের কারণে আটকে পড়া আরও ২৬৪ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে আসেন । শুক্রবার বিকাল ৩ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ – মহাব্যবস্থাপক (জনসংযােগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৩ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩৯১ জন বাংলাদেশি দুবাই থেকে দেশে ফেরেন। তাদের অনেকেই ভ্রমণে এবং ব্যবসার কাজে দুবাই গিয়েছিলেন। এরমধ্যে অনেক যাত্রী ছিলেন তারা ট্রানজিট সুবিধা নিয়েছিলেন।

২৪ ঘণ্টা/এম আর/মানিক

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন