২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৭ জুন ২০২০ www.24ghonta.news১৩ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৭ জিলকদ ১৪৪১ হিজরি

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা জয়ী ১২ রোগীকে ফুল দিয়ে বিদায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২০ । ৫:২৯ সন্ধ্যা

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২ জন রোগী।

আজ শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে তাঁদের ছাড়পত্র ও ফুল দিয়ে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

সুস্থ হওয়া ১২ জন রোগীর মধ্যে পুলিশ সদস্যও রয়েছে। তাদের মধ্যে কয়েকজন হচ্ছে আবদুল বাতেন, মাঈনউদ্দিন,মোবারক আলী, তৌহিদুল ইসলাম, নুরুল ইসলাম, টিবলু মজুমদার, মোঃ জাকির, আল আমিন, শাহাদাত প্রমুখ।

ভালো হয়ে যাওয়া এই রোগীরা হাসপাতাল ছাড়ার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নার্স ও চিকিৎসকদের ভালো সেবা পেয়ে তাঁরা মুগ্ধ। দেশের অন্যান্য হাসপাতালে নার্স ও চিকিৎসকদের নিয়ে নানা কথা শোনা গেলেও এখানকার নার্সরা অত্যন্ত বিনয়ী, সেই সঙ্গে চিকিৎসকরাও। রোগীরা তাঁদের কাছে চিরকৃতজ্ঞের কথা জানান এ সময়।

বিদায়ের মুহূর্তে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিনসহ অন্যান্য ডাক্তার ও নার্স বৃন্দ।

এব্যাপারে ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, আমরা করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে সুস্থ্য করে বিদায় দিতে পেরে নিজেরাই গর্ববোধ করছি। এই জন্য ধন্যবাদ জানাই সকল চিকিৎসক, নার্স, সুইপার, ওয়ার্ড বয় এবং হাসপাতালের সকল কর্মচারীবৃন্দকে।

এছাড়াও সর্বোপরি সীতাকুণ্ডের জনগনসহ প্রশাসন, সাংবাদিক এবং জনপ্রতিনিধি যাদের সহযোগিতায় আমাদের সফলতা।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন