২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২২ সফর ১৪৪১ হিজরি

হাইকোর্টের নতুন অতিরিক্ত বিচারপতিদের শপথ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ । ১১:২৬ সকাল

হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত নতুন ৯ বিচারপতি শপথ নিয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী।

এর আগে রোববার (২০ অক্টোবর) হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি।

রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের দিন হতে অনধিক দুইবছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।

নতুন ৯ অতিরিক্ত বিচারপতিরা হলেন- পিআরএল ভোগরত জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম, পিআরএল ভোগরত জেলা ও দায়রা জজ শাহেদ নূরউদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ-৫ ড. মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম জহিরুল হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন