অর্থ ও মানবপাচারের অভিযোগ কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে সহায়তার অভিযোগে কুয়েতের দুই এমপিকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ জুন) এ তথ্য নিশ্চিত করেছে গাল্ফ নিউজ।
আটক হওয়া ওই দুই কুয়েতি এমপি পাপুলের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। এরইমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে কুয়েতের গোয়েন্দা বিভাগ। তবে এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানব পাচার প্রতিবেদনে, কুয়েতি কর্মকর্তাদের বাংলাদেশের সংসদ সদস্যের ঘুষ দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
২৪ ঘণ্টা/এম আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২০ । ৬:১৬ সকাল