২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ জুন ২০২০ www.24ghonta.news১৪ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৮ জিলকদ ১৪৪১ হিজরি

চার রাশিয়ান যুদ্ধবিমানকে আকাশে ধাওয়া করলো মার্কিন যুদ্ধ বিমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২০ । ৬:২৭ সকাল

যুক্তরাষ্ট্রের আলাস্কার কাছে চারটি রুশ যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে মার্কিন যুদ্ধবিমান।

এক বিবৃতিতে এমন দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে চলতি মাসে চতুর্থবারের মতো রুশ বিমান ধাওয়া করলো মার্কিন বিমান।

মার্কিন কর্মকর্তারা জানান, চারটি রুশ যুদ্ধবিমান আলাস্কার আশপাশের ঘোরাঘুরি করছিল। এমন সময় কয়েকটি মার্কিন এফ টুয়েন্টি টু রুশ বিমানগুলোকে ধাওয়া দেয়।

তবে রুশ বিমানগুলো যুক্তরাষ্ট্র কিংবা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি বলেও জানায় মার্কিন কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার রুশ প্রতিরক্ষা দফতর দাবি করে, কৃষ্ণ সাগরে তিনটি মার্কিন যুদ্ধবিমানকে ধাওয়া করে রুশ যুদ্ধ বিমান।

রাশিয়ার দাবি, বিমানগুলো রুশ আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল। রুশ প্রতিরক্ষা দফতরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাঝ সাগরে মার্কিন নৌবাহিনীর একটি বিমান, অন্য একটি বিমানকে জ্বালানী সরবারহ করছে। যদিও এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন