২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ জুন ২০২০ www.24ghonta.news১৪ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৮ জিলকদ ১৪৪১ হিজরি

যশোরের বাঘারপাড়ায় বেগুন ক্ষেতে গাঁজার চাষ: আটক-১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২০ । ৬:৪৭ সন্ধ্যা

যশোর প্রতিনিধি : শনিবার (২৭ জুন) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকার ওই মাঠে অভিযানে গিয়ে গাঁজা গাছসহ ইকলাছ হোসেন (৩৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক ইকলাছ ওই গ্রামের মৃত মোহর বিশ্বাসের ছেলে। তিনি বেগুন ক্ষেতে গোপনে গাজার চাষ করে, মাদক ব্যাবসায়ী কারবার করে আসছে।

খাজুরা পুলিশ ফাঁড়ির (আইসি) উপ-পরিদর্শক (এসআই) জুম্মান খান সাংবাদিকদের বলেছেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ১টি টিম গাইদঘাট এলাকার ১টি বেগুনক্ষেতে অভিযান চালায়।

এই সময়ে ১টি বেগুন ক্ষেত থেকে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত থাকলে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

২৪ ঘণ্টা/এম আর/নিলয়

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন