২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৯ জুন ২০২০ www.24ghonta.news১৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৯ জিলকদ ১৪৪১ হিজরি

করোনায় প্রতিরক্ষা সচিব আব্দুল্লাহর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২০ । ১২:৩২ দুপুর

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক গণমাধ্যমকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন আবদুল্লাহ আল মোহসীন। সোমবার সকাল সাড়ে ৯টায় সেখানেই তার মৃত্যু হয়।

গত ২৯ মে করোনা পজিটিভ নিয়ে সিএমএইচে ভর্তি হন প্রতিরক্ষা সচিব মোহসীন। এরপর ৬ জুন সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয় তাকে। ১৮ জুন থেকে লাইফ সার্পোটে রাখা হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন