২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৯ জুন ২০২০ www.24ghonta.news১৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৯ জিলকদ ১৪৪১ হিজরি

‘গেদুচাচা’ খ্যাত কলামিস্ট মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২০ । ৮:৩২ রাত

বীর মুক্তিযোদ্ধা, কলামিস্ট ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য খোন্দকার মোজাম্মেল হক প্রকাশ গেদুচাচা আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহের রাজেউন)।

সোমবার (২৯ জুন) বিকাল ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

ফেনীর এই কৃতী সন্তান ১৯৫০ সালের ১৮ ফেব্রুয়ারি ছাগলনাইয়ার হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

স্বাধীনতার পর প্রকাশ করেন সাপ্তাহিক ‘আজকের সূর্যদয়’। আমৃত্যু তিনি এ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। তার লেখা ‘গেদুচাচার খোলা চিঠি’ কলাম দেশে-বিদেশে বিপুল জনপ্রিয় ছিল।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।এছাড়াও তিনি চট্টগ্রাম বিভাগ সংবাদিক ফোরাম ঢাকার সভাপতি, ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সিও, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন