২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৯ জুন ২০২০ www.24ghonta.news১৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ৯ জিলকদ ১৪৪১ হিজরি

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: দেড় লাখ টাকা করে পাবে মৃতদের পরিবার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২০ । ৫:২১ সন্ধ্যা

ঢাকার শ্যামবাজার এলাকায় ১৫০ জনের অধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে।

এছাড়া লাশ দাফনের জন্য নগদ ১০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।

তিনি জানান, এছাড়া সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় হয়েছে।

রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন