২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ জুন ২০২০ www.24ghonta.news১৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১০ জিলকদ ১৪৪১ হিজরি

ফারাজ করিম চৌধুরী সুস্থতা কামনায় সেন্ট্রাল বয়েজের বিভিন্ন কর্মসূচী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ । ১২:১৯ দুপুর

রাউজান প্রতিনিধি :করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে রাউজানসহ চট্টগ্রাম নগরীতে বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকা রাউজানের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি’র জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরীর সুস্থতা কামনায় বিভিন্ন কর্মসূচী পালন করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। এর মধ্যে গত ২৭ জুন শনিবার রাতে সংগঠনের উদ্যোগে ও রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ এর সার্বিক সহযোগিতায় রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ হযরত গফুর আলী বোস্তামী (রহ.)’র মাজার প্রাঙ্গনে সারারাত ব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৮ জুন রবিবার সকালে রাউজান মুন্সিরঘাটা চত্বরে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। সেদিন রাতে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে দোয়া মাহফিলের আয়োজন করে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। ২৯ জুন সোমবার রাউজানের বিভিন্ন মসজিদ ও মাজারে ১৮ টি খতমে

 

কোরআনের আয়োজন করা হয়। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ৩ নং চিকদাইর ইউনিয়ন পরিষদের প্রিয়তোষ চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা মোঃ সালাহ্ উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, মোঃ মিজানুর রহমান, আরফানুল ইসলাম আবির, নুরুল আমিন অপু, আরফান গণি ফাহিম, মোহাম্মদ নাহিদ প্রমুখ।

২৪ঘণ্টা/এন /আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন