২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ জুন ২০২০ www.24ghonta.news১৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১০ জিলকদ ১৪৪১ হিজরি

২৪ ঘণ্টায় দেশে করোনায় রেকর্ড ৬৪ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৩৬৮২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ । ২:৩৮ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৮২ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮৪৭ জন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৮৬৩ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮৪২৬ টি। এছাড়া নতুন করে ১৮৪৪ জন সহ মোট সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন। মৃত্যুবরণ করা ৬৪ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন