২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ জুন ২০২০ www.24ghonta.news১৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১০ জিলকদ ১৪৪১ হিজরি

লঞ্চডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার, মোট ৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ । ১:৫৪ দুপুর

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিন নিখোঁজদের সন্ধানে নেমে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে এ ঘটনায় মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হল।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সর্বশেষ মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় ডুবে যাওয়া লঞ্চটি।

সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেলা ১১টার দিকে উদ্ধার করা হয় লঞ্চটি।

উল্লেখ্য, সোমবার সকালে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় মুহূর্তে ডুবে যায় যাত্রীবাহী ছোট লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’। দুই চালকের অসতর্কতায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৯ জন নারী ও ৩ শিশু রয়েছে। তাদের বেশির ভাগই মুন্সীগঞ্জের বাসিন্দা।

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) হাসপাতাল থেকে সন্ধ্যার মধ্যে সব ক’টি লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ দুর্ঘটনায় দুটি লঞ্চের সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ স্থগিত করেছে নৌপরিবহন অধিদফতর। ময়ূর-২ লঞ্চটিকে আটক করা হয়েছে। তবে লঞ্চের চালক পালিয়ে গেছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন