২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ জুন ২০২০ www.24ghonta.news১৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১০ জিলকদ ১৪৪১ হিজরি

আমিরাতে ১ জুলাই থেকে খুলতে যাচ্ছে মসজিদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ । ৪:১০ বিকাল

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১ জুলাই) থেকে খুলতে যাচ্ছে মসজিদ। মসজিদ চালু হলেও মানতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির নিয়ম। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত জুমার নামাজের স্থগিতাদেশ বহাল থাকবে।

সােমবার (২৯ জুন) এক প্রতিবেদনে বলা হয় দেশটিতে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মসজিদ চালু করা হচ্ছে।

মসজিদ চালুর আগে ইমাম , মুয়াজ্জিন ও মসজিদের সকল কর্মকর্তাদের কোভিড -১৯ টেস্ট করা হয়েছে।

বৈশ্বিক মহামারী করােনাভাইরাসের কারণে ১৬ মার্চ ‘ দ্য জেনারেল অথরিট অব ইসলামিক এ্যাফেয়ার্স এ্যান্ড এনডাওমেন্টস ‘ এর ঘােষণা মুতাবেক বন্ধ রাখা হয় দেশটির সকল মসজিদ। মসজিদ চালুর ক্ষেত্রে নতুন নিয়ম সকল মুসল্লিকে মেনে চলতে হবে।

নিমােক্ত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।

প্রতি দুই সারির মধ্যে একটি ফাঁকা সারি রাখতে হবে। প্রতি দুই ব্যক্তির মধ্যে ১.৫ মিটার ফাঁক রাখতে হবে। মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। নামাজের জন্য জায়নামাজ বা নামাজের চাদর বাসা থেকে নিয়ে আসতে হবে। সামজিক দূরত্ব বজায় রেখে সালাম দিতে হবে , হাত মেলানাে যাবে না। নামাযের আগে বা পরে জটলা এড়িয়ে চলতে হবে। এক জামাত শেষ হয়ে গেলে দ্বিতীয় জামাত করা যাবে না। ফরজ নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ ত্যাগ করতে হবে। অসুস্থ ব্যক্তি বা করােনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন এমন কেউ মসজিদে প্রবেশ নিষেধ। ১২ বছরের নিচে ও ৬০ বছরের বেশি বয়সের লােকদের মসজিদে প্রবেশ নিষেধ। মসজি ভিত্তিক যেসকল স্বাস্থ্যবিধি নির্ধারণ করা হয়েছে। আজানের সময় থেকে ২০ মিনিট পর্যন্ত মসজিদ চালু রাখা যাবে। এরমধ্যে জামাত শেষ করার নির্দেশ থাকবে। আজানের পরপরই জামাত চালু করতে হবে। কোন ধরনের খাবার বা কিছু বিতরণ নিষিদ্ধ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মহিলা ও বাচ্ছাদের জন্য বন্ধ থাকবে। ওয়াশরুম অজুখানা বন্ধ থাকবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন