২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ জুন ২০২০ www.24ghonta.news১৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১০ জিলকদ ১৪৪১ হিজরি

খামারে অভিযান, নিষিদ্ধ ১ টন আফ্রিকান মাগুর মাছ জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ । ৯:৫৫ রাত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় একটি মাছের খামারে অভিযান চালিয়ে এক টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আলমগীরে হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ম্যাজিট্রেট আলমগীর হোসেন জানান, মাছের খামারটিতে অত্যন্ত গোপনীয়ভাবে অবৈধভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুরের চাষাবাদ করে আসছিলেন এক খামারী। খামারটি জমির মালিকের কাছ থেকে লিজ নিয়ে ইকবাল নামে এক ব্যক্তি এই মাছ চাষ করেন।

খুব নোংরা পরিবেশে এবং আশেপাশের বাসার ময়লা আবর্জনা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে এই মাছ চাষ করা হচ্ছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর।

অভিযান পরিচালনা কালে জমির মালিক খামারের মালিককে উপস্থিত করতে না পারায় খামারের যাবতীয় মাছ জব্দ করার পাশাপাশি জমির মালিককে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়।

উদ্ধারকৃত এক টন মাছ নগরীর বিভিন্ন এতিমখানায় দেওয়ার জন্য জেলা সমাজ সেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। উক্ত অভিযান পরিচালনায় সাথে ছিলেন জেলা মৎস্য অফিসের একটি টিম।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন